পথশিশুদের ঈদ উপহার দিলো ফেনী কলেজের শিক্ষার্থীরা

২৯ এপ্রিল ২০২২, ০৪:৪৪ PM
পথশিশুদের ঈদ উপহার দিলো ফেনী কলেজের শিক্ষার্থীরা

পথশিশুদের ঈদ উপহার দিলো ফেনী কলেজের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধতা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ফেনী কলেজের শিক্ষার্থীরা। আজ শুক্রবার ( ২৯ এপ্রিল) দুপুরে কলেজ মিলনায়তনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।  

আয়াজনের উদ্যোক্তা কাওসার হামিদ বলেন, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়। সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে ঈদের আনন্দকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই ঈদের আনন্দ পরিপূর্ণতা পায়। এই ভাবনা থেকেই ফেনী সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিলে আমরা পথশিশুদের মুখে হাসি ফোটানোর চেস্টা করেছি। এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করেছেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও কলেজ ছাত্র সংসদের (ফেকসু) তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নোমান হাবিব। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্য উপস্থিত ছিল উদ্ভিদবিদ্যা বিভাগের রিতু রাবেয়া, রাষ্ট্রবিজ্ঞানের কাওছার হামিদ ,ফারজানা আক্তার , এ এইচ ইমরান , ইংরেজী বিভাগের আবু শাহেদ চৌধুরী ,নাজমুল সায়েম, মো. জুনায়েদ, অর্থনীতি বিভাগের শহিদুল ইসলাম , গণিত বিভাগের নাহিদ পাটোয়ারী, তাজিম বিএস, সরোয়ার আকিব, দ্বাদশ শ্রেণির লাকি নাথ প্রমুখ। 

ভারতের ভিসার ধরন ও আবেদনপত্রের তথ্যে নতুন পরিবর্তন
  • ১২ নভেম্বর ২০২৬
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্…
  • ১২ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস জীবনের শুরু থেকেই ভবিষ্যৎ গড়তে ভালো সঙ্গ বেছে নিত…
  • ১২ নভেম্বর ২০২৬
যদি কথা বলতে দেন, থাকি, না হলে থাকব না: স্পিকারকে নাহিদ
  • ১২ নভেম্বর ২০২৬
অভিষেকেই ৭ উইকেট নিয়ে রেকর্ড সাকিবের
  • ১২ নভেম্বর ২০২৬
কলা অনুষদের ৩ বিভাগে চেয়ারম্যান সংকট, একাই দায়িত্ব সামলাচ্ছ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950