গবেষণায় অনুদান পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক

২১ এপ্রিল ২০২২, ০৫:৪৯ PM
সহকারী অধ্যাপক মো. তানভীর কায়ছার এবং সহকারী অধ্যাপক ড. ঈশিতা হায়দার

সহকারী অধ্যাপক মো. তানভীর কায়ছার এবং সহকারী অধ্যাপক ড. ঈশিতা হায়দার © ফাইল ফটো

গবেষণার জন্য প্রায় ৫ লাখ টাকা অনুদান পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর কায়ছার এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ঈশিতা হায়দার।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের এই অনুদান দেওয়া হচ্ছে। ‘‘ইনভেস্টিগেশন অফ পপুলার ফোক কালচার অফ বরিশাল অ্যান্ড প্লানিং প্রিসারভেশন পলিসি’’ শীর্ষক গবেষণা প্রকল্পের জন্য ৪ লাখ ৯৪ হাজার টাকার অনুদান পাবেন৷

গত ১৩ এপ্রিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: চাঁবিপ্রবি জমি অধিগ্রহণে ৩৬০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে

ছয় মাসের প্রজেক্টে এ গবেষণায় নেতৃত্ব দেবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর কায়ছার। সাথে থাকবেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ঈশিতা হায়দার।

গবেষণা বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মো. তানভীর কায়ছার বলেন, গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে অবদান রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধিতে অনু পরিমান ভূমিকা রাখতে পারলেও নিজেকে ধন্য মনে করবো।

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬