বঙ্গবন্ধু চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে গেছেন: সৌমিত্র শেখর

২১ এপ্রিল ২০২২, ১২:২৩ PM
বক্তব্য রাখছেন উপাচার্য

বক্তব্য রাখছেন উপাচার্য © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, চলচ্চিত্রের উন্নয়নে বঙ্গবন্ধু কাজ করে গেছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে বঙ্গবন্ধু কর্নার ও সেমিনার লাইব্রেরির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, চলচ্চিত্র নিয়ে কোন উচ্চতর গবেষণা আমরা দেখতে পাইনি। আমি বিশ্বাস করি আমাদের বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণার মধ্য দিয়ে নতুন কিছু প্রকাশ করবে।

ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান মাহামুদা সিকদার বলেন, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বঙ্গবন্ধু, বাংলাদেশ, গণমাধ্যম ও চলচ্চিত্র বিষয়ক শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মুক্ত হলো। বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের একাডেমিক পরিবেশের সৌন্দর্য হলো সেমিনার লাইব্রেরি। বিভাগের সেই অপরিহার্য সৌন্দর্য বাস্তবায়ন হল।এর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর একটি প্রচেষ্টা।

আরও পড়ুন : তরুণরাই আগামীর বাংলাদেশ: ববি ভিসি

এ সময় মাহমুদা সিকদারের সভাপতিত্বে ও ড. জিল্লুর রহমান পলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শেখ সুজন আলী, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান, বঙ্গবন্ধু নীল দলের সভাপতি ও প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শ ও পরিচালনা দপ্তরের পরিচালক ড. তপন কুমার সরকার, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার, অগ্নিবীণা হলের প্রভোস্ট কল্যাণাংশু নাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রায় দুইশত বই ও জার্নাল নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে বঙ্গবন্ধু কর্নার ও সেমিনার লাইব্রেরির কার্যক্রম শুরু হয়েছে।

 

চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মার…
  • ১৮ মার্চ ২০২৬
ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence