স্নাতক শেষে দুধ দিয়ে গোসল করলেন ববি শিক্ষার্থী (ভিডিও)

০৬ এপ্রিল ২০২২, ০৯:৪২ PM
মো. আসাদ রেজা অনিক

মো. আসাদ রেজা অনিক © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্র স্নাতক পরীক্ষা শেষ করে দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দুধ দিয়ে গোসল করেন এই শিক্ষার্থী। পরে গোসলের দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

জানা যায়, গণিত বিভাগে অধ্যয়নরত (২০১৬-১৭ সেশন) ওই শিক্ষার্থীর নাম মো. আসাদ রেজা অনিক। স্নাতক ফাইনাল ইয়ারের পরীক্ষাশেষ হওয়ার পর দুধ দিয়ে গোসলের একটি ভিডিও আজ বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তার ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহুর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তিনি তার ফেসবুক ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া! পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা শেষে দুধ দিয়ে গোসলের মাধ্যমে অর্নাস শেষ করলাম৷ স্মৃতি হয়ে থাকবে৷

ওই শিক্ষার্থীর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি৷

এর আগে গত বছরের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র স্নাতক পরীক্ষা শেষ করে দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছিলেন। ইতিহাস বিভাগে অধ্যয়নরত (২০১৬-১৭ সেশন) ওই শিক্ষার্থীর নাম আদনান সিদ্দিকী। তিনি ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

আরও পড়ুন: স্নাতক শেষে দুধ দিয়ে গোসল, যা বললেন ঢাবি ছাত্র আদনান

স্নাতক ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও গত ৯ ডিসেম্বর তার ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহুর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল নেতাদের স্ত্রী ও কন্যা…
  • ২০ এপ্রিল ২০২৬
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণ…
  • ২০ এপ্রিল ২০২৬