স্টাডি ট্যুরে যাওয়ার পথে বেরোবি শিক্ষার্থীদের বাসে হামলা

০১ এপ্রিল ২০২২, ১০:১২ PM
আহত ড্রাইভার আলমগীর

আহত ড্রাইভার আলমগীর © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে স্টাডি ট্যুরে যাওয়ার পথে শিক্ষার্থীদের বাসে হামলার ঘটনা ঘটেছে। এসময় বিশ্ববিদ্যালয়ের বাসের ড্রাইভার আহত হয়। শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৫ টায় নাটোরের লালপুরে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের বহন করা বাসে হামলার বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুর রহমান।

প্রত্যক্ষদর্শী শিক্ষক সাইদুর রহমান জানান, শিক্ষার্থীদের নিয়ে নাটোরের দর্শনীয় স্থান যাওয়ার পথে লালপুরে একটি ব্রিজ পার হওয়ার সময় স্থানীয় মোটর সাইকেল চালক বাস ড্রাইভারের সাথে বাকবিতন্ডা শুরু করে। এক পর্যায়ে মোটর সাইকেল চালক অতর্কিত ভাবে লাঠি দিয়ে বাস ড্রাইভারের জানালায় আঘাত করে। এতে জানালার কাঁচ ভেঙ্গে ড্রাইভার আলমগীরের শরীর কেটে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আরও পড়ুন: সৌদি আরবে শনিবার থেকে রোজা

এ ঘটনা স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হলে মোটরসাইকেল চালক এসে ক্ষমা চায়।

জানতে চাইলে নাটোরের লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেন, শিক্ষার্থীদের বাস ভাংচুরের ঘটনা শোনার পর অভিযুক্তকে জিজ্ঞাবাদ করা হয়। পরে স্থানীয় কাউন্সিলের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬