বিদ্যুৎ, ওয়াইফাই ও হলের সমস্যা সমাধানের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

১৮ মার্চ ২০২২, ০৫:৩৪ PM
আন্দোলনরত শিক্ষার্থী ও কুবি লোগো

আন্দোলনরত শিক্ষার্থী ও কুবি লোগো © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিনদিন ধরে বিদ্যুৎ না থাকা, ইন্টারনেটের ধীরগতি ও আবাসিক হলের সমস্যা সমাধানের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের শিক্ষার্থীরা। এসময় তারা সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

শুক্রবার (১৮মার্চ) বিকেল সাড়ে পাঁচটা থেকে তারা আন্দোলন শুরু করেন। এদিকে আন্দোলন শুরুর পরপরই আলাদা সংযোগ থেকে হলগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকলেও আবাসিক হল ও শিক্ষক ডরমিটরিতে ৩ দিন ধরে বিদ্যুৎ নেই। কিছুক্ষণের জন্য আসলেও আবার চলে যাচ্ছে। পানি সংকট, পড়াশোনার ব্যাঘাত, ঘুমের সমস্যা ও মশার কামড়ে অতিষ্ট হয়ে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।এদিকে বিকেল সাড়ে ৫ টার পর হলগুলোতে আলাদা একটি সংযোগ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুন: কুবির আবাসিক হলে বিদ্যুৎ-পানি নেই, শিক্ষার্থীদের চরম ভোগান্তি

আন্দোলনকারী শিক্ষার্থী নৃবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের তানজিনা আকতার বলেন, আমরা আন্দোলন করতেছি কারণ আমাদের হলে তিনদিন ধরে বিদ্যুৎ নাই, পানি নেই। আজকে শবে বরাত একটা পবিত্র দিন। আমরা মেয়েরা তো গোসল করার জন্য বাইরে যেতে পারিনা। পানির সমস্যা আয়রনযুক্ত পানি। ওয়াইফাই এর স্পিড নাই। আমাদের এতো এতো সমস্যা বার বার অভিযোগ দেওয়ার পরেও সমস্যার সমাধান হয়নি। আমাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাব।

এ বিষয়ে প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান বলেন, বিদ্যুৎ এর লাইন দেয়া হয়েছে। মাটির নিচে কোথাও লাইন কাটা পড়েছে তা ধরা যাচ্ছে না। একারণে আমরা মাটির উপর দিয়ে লাইন টেনে দিয়েছি।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মদিনের র‌্যালির সময়ে ক্লাস নিলেন কুবি বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, বিদ্যুতের সমস্যার বিষয়ে আমরা চিঠি পাঠিয়েছি। আসলে এটা তো সরকারের বিষয়। এটার দীর্ঘস্থায়ী একটা সমাধান কিভাবে বের করা যায় সেটা আমরা দেখবো।

সেশনজটের বলির পাঠা ইবি শিক্ষার্থী মামুন, আটকে গেল প্রধানমন্…
  • ০২ অক্টোবর ২০২৬
সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে গুরুতর আহত ৩
  • ০২ অক্টোবর ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনায় জনসংযোগ: একটি রূপরেখা
  • ০২ অক্টোবর ২০২৬
গুগল ফরমে স্বামী খুঁজলেন নারী, ২৪০ পুরুষের আবেদন
  • ০২ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টে লাইক দেওয়ায় শিক্ষক বরখাস্ত
  • ০২ অক্টোবর ২০২৬
হাইকোর্টের আদেশে দায়িত্বে ফিরেও নিজের কক্ষে ঢুকতে পারছেন না…
  • ০২ অক্টোবর ২০২৬