ভাষা ভিত্তিক একমাত্র রাষ্ট্রের সূচনা করেন বঙ্গবন্ধু: মোস্তাফা জব্বার

১৭ মার্চ ২০২২, ০৮:৩৭ PM
মোস্তাফা জব্বার

মোস্তাফা জব্বার © টিডিসি ফটো

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, পৃথিবীতে ভাষাভিত্তিক একমাত্র রাষ্ট্রের সূচনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এ ভাষা হলো আমাদের বাংলা ভাষা। বাংলা ভাষা এখন পৃথিবীর ৫ম বৃহত্তম ভাষা। আগামী ১০ বছরে এ ভাষা পরিণত হবে ৩য় বৃহত্তম ভাষা হিসেবে। এ ভাষার প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: আনন্দের ছলে বছরে ২ দিন র‌্যাগিং চলে ডুয়েটে

বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস নেত্রকোনার জেলা শহরের রাজুর বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য।

আলোচনা সভা শেষে নির্মিতব্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক লাখ বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়।

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা
  • ০৯ এপ্রিল ২০২৬
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল ঝড় হতে পারে আজ
  • ০৯ এপ্রিল ২০২৬
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
close