জবি সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সাঈদ, সম্পাদক নিজাম

১৬ মার্চ ২০২২, ০৮:৪০ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি কার্যকরী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে মো. আবু সাঈদ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. নিজাম উদ্দিন  নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম।

নির্বাচনে সহ-সভাপতি পদে মো. আহসান উল্যাহ ও মো. বাবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাবলু দাস, সাংগঠনিক সম্পাদক পদে মো. আজিজুর রহমান, অর্থ সম্পাদক পদে মো. হারুন-অর-রশিদ, দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক পদে প্রদীপ কুমার দাস, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. আ. কাদের রুবেল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মো. খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা পদে মোসা. কোহিনুর বেগম নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: জবি ছাত্রীরা হলে উঠলে পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী

এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. সোহাগ হোসেন, মো. মজিবুর রহমান, শ্রী সুমন লাল, মোঃ মানিক মৃধা এবং সখী রানী দাস।

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬