বিশ্ববিদ্যালয়ের চলন্ত বাস থেকে লাফ, আহত ববি ছাত্রী

১৬ মার্চ ২০২২, ০৫:২৫ PM
বিআরটিসি বাস

বিআরটিসি বাস © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভাড়া করা বিআরটিসির চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত হয়েছেনলোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থী। ঐ শিক্ষার্থীর নাম সাদিয়া সুলতানা মীম। তিনি বর্তমানে শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বুধবার (১৬ মার্চ) সকালে নথুল্লাবাদ-বিশ্ববিদ্যালয় রুটের বিআরটিসি-০৮ নাম্বার ডাবলডেকার বাসটি নগরীর আমতলা মোড়ে পৌচ্ছালে, নামতে গিয়ে ঐ শিক্ষার্থী গুরুতর আহত হন৷ এসময় তিনি থুতনি, কপাল, হাত-পায়ে গুরুতর আঘাত পান। চার-পাঁচটা সেলাই লেগেছে, ঠোঁট কেটে গেছে, কপালে আঘাত লেগেছে, আঙ্গুল ও পায়ের কিছু কিছু জায়গা কেটে গেছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার মেহেদী হাসান বলেন, এই বিষয়ে তিনি অভিযোগ শুনেছেন এবং বাস ড্রাইভারের সাথে কথা বলেছেন,সে বলেছে স্টুডেন্ট যেখানে নেমেছিল সেখানে স্টপেজ ছিলনা। মেয়েটি লাফ দিয়েছিল।

আরও পড়ুন: এক দশকে কলায় পিএইচডি পেয়েছেন ২৮৮ জন, বিজ্ঞানে ৪০

তিনি আরও জানান, তিনি ড্রাইভারদের সাথে মিটিং করে ব্যবস্থা নিবেন এবং এমন দূর্ঘটনা যেন আর না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন। এমন দূর্ঘটনা কাম্য নয়।

নির্ধারিত সময়ে বাস না ছাড়া, অনেক সময় স্টপেজে না দাঁড়ানো, ভাঙ্গা সীট, সীট ভেজা থাকা, স্টপেজে দাঁড়ালেও তরিঘরি করে দ্রুত বাস ছেড়ে দেয়াসহ বিআরটিসি বাস চালকদের প্রতি নানা অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বিআরটিসি অধিকাংশ বাসই মানহীন। সীট ভাঙ্গা। মাঝে মাঝে সীট বসে পিছন ভিজে যায়।অস্বস্থিকর পরিস্থিতি পড়তে হয়৷

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬