জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্নাস তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ৩১ মার্চ

১৬ মার্চ ২০২২, ১০:৫৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা আগামী ১০ মে থেকে শুরু হবে। চলবে ১৫ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। অনয়িমিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন, সিজিপি উন্নয়ন এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (১৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই সঙ্গে ২০২০ সালের অর্নাস তৃতীয় বর্ষের ৫ম সেমিস্টারের পরীক্ষার সূচিও প্রকাশ করে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয়টি।   

মাস্টার্স পরীক্ষার বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৭-২০১৮ ও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা এ সময়ে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সূচি প্রকাশ
 
অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে বিএড (অনার্স) তৃতীয় বর্ষ ৫ম সেমিস্টার পরীক্ষার সূচির বিষয়ে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালে বিএড (অনার্স) তৃতীয় বর্ষ ৫ম সেমিস্টার পরীক্ষা ৩১ মার্চ থেকে শুরু হবে এবং শেষ হবে ১৬ এপ্রিল। পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

২০১৯ সালে অক্টোবরে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয় জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ২০১৮-১৯ শিক্ষাবর্ষের। ১ বছর পর ২০২০ সালে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা সম্ভব হয়নি। ক্লাস শুরুর কয়েক মাস পর ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয়। দীর্ঘদিন বন্ধ থাকে ক্লাস-পরীক্ষা। পরবর্তীতে অনলাইনে ক্লাস, অ্যাসাইনমেন্ট চালু হলেও পরীক্ষা শুরু হয় ২০২১ সালে। গত বছর কয়েক দফা বিরতি দিয়ে শেষ হয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা।

জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে ফরম ফিলাপ শেষ হয়। তবে দীর্ঘদিন বিরতির কারণে শিক্ষার্থীরা পড়ালেখার আগ্রহ হারিয়ে পেলেছে, হতাশায় ভুগছে অনেকেই। অপেক্ষা করতে করতে মাস্টার্স শেষ না হওয়ায় অনেকই আবার বিদেশ পাড়ি জমিয়েছেন, চাকরিতে যোগ দিয়েছেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬