কুবির পাঁচ অনুষদে নতুন ডিন

১০ মার্চ ২০২২, ০১:৩৩ PM
কুবির পাঁচ অনুষদে নতুন ডিন

কুবির পাঁচ অনুষদে নতুন ডিন © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচটি অনুষদে নতুন ডিন নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ৮৩ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

সিন্ডিকেট সদস্যদের সাথে কথা বলে জানা যায়, বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল, কলা ও মানবিক অনুষদে বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মওলা, বিজনেস স্টাডিস অনুষদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, প্রকৌশল অনুষদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসাইনকে ডিনের দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: বন্ধুর বউ— মোটামুটি একটা বিপজ্জনক টার্ম....

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, সিন্ডিকেটে আইন অনুযায়ী ৫ জনকে ডিনের দায়িত্ব দেয়া হয়েছে। তারা তাদের মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ৫টি অনুষদের ডিনের দায়িত্বের মেয়াদ শেষ হলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে দায়িত্ব পালনের জন্য বলা হয়।

কলেজছাত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের ঘটনায় অভিযুক্ত সায়ন আটক
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রামগুলোয় চিপ্‌স খান না কেউ, প্যাকেটজাত জাঙ্ক ফুড খাওয়া অপ…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীর নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রক…
  • ২৬ আগস্ট ২০২৬
আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি নিয়ে খুকৃবি শিক্ষার্থীদের কর্মশ…
  • ২৬ আগস্ট ২০২৬
‘শিবিরের সুশীলতার দায়ই শিবিরের অনেকে নেবে না’, রাবি সভাপতিক…
  • ২৬ আগস্ট ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও শিক্ষা
  • ২৬ আগস্ট ২০২৬