রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল থেকে ককটেল উদ্ধার

০৮ মার্চ ২০২২, ০৫:০৬ PM
রাবি ক্যাম্পাস

রাবি ক্যাম্পাস © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের আবাসিক হল থেকে দুটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিন বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী আবাসিক হল থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল দুটি উদ্ধার করে পুলিশ। পরে সেগুলোকে নিষ্ক্রিয় করে পুলিশ।

জানা যায়, সোমবার সকালে আবাসিক হলের ২য় তলার বাথরুমে লাল টেপে মুড়ানো দুটি ককটেল লক্ষ্য করেন নির্মাণ শ্রমিকরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে তা উদ্ধার করে।

এ ব্যাপারে রাবি প্রক্টর আসাবুল হক জানান, আবাসিক হল থেকে দুটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়েছে। কে বা কারা ককটেলগুলো রেখেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬