৭ মার্চের ভাষণ তরুণ প্রজন্মের জন্য দেশপ্রেম জাগ্রত করার প্রেরণা: ববি উপাচার্য

০৭ মার্চ ২০২২, ০৯:১০ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৭ মার্চ দিবস পালন করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৭ মার্চ দিবস পালন করা হয়েছে। © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন বর্তমান প্রজন্মকে আগামীর উন্নত বাংলাদেশ তথা আত্মমর্যাদাশীল বাঙালী জাতিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় দেশপ্রেমের জাগরণে উদ্বুদ্ধ করবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। কারণ ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ তরুণ প্রজন্মের জন্য দেশপ্রেম জাগ্রত করার প্রেরণা।

সোমবার (৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, একটি জাতিকে কিভাবে স্বাবলম্বি করে গড়ে তুলতে হবে তার সকল দিক নির্দেশনাই ছিলো জাতির পিতার ঐতিহাসিক এ ভাষণে। এসময় তাৎপর্যপূর্ণ ও সুদুরপ্রসারী চিন্তা চেতনার এ ভাষণের গুরুত্বকে তরুণ প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরার আহবান জানান তিনি।

আরও পড়ুন: যুদ্ধের রেশ শেয়ারবাজারে, বছরের সর্বোচ্চ দরপতন

এদিন সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদীতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারীসহ ববির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকার ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। এদিকে বিকাল ৪ টায় কীর্তনখোলা অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের আয়োজনে বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ও লোকপ্রশাসন বিভাগ ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950