জবিস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণের সভাপতি হারুন, সম্পাদক সাবাব

০৭ মার্চ ২০২২, ০৩:০৭ PM
ডানে সভাপতি হারুন, বামে সম্পাদক সাবাব

ডানে সভাপতি হারুন, বামে সম্পাদক সাবাব

‘একই সুতোয় বাঁধা মোরা, একই ছায়াতলে; ভাইয়ের পাশে থাকবে ভাই, পূর্ণ মনোবলে’— এই স্লোগানকে সামনে রেখে আগামী এক বছরের জন্য ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগ ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী রাউফুন আলম মজুমদার সাবাব।

সোমবার (৭ মার্চ) দুপুরে উপদেষ্টাদের এক সভায় এই কমিটি অনুমোদন দেয়া হয়।

আরও পড়ুন: এক বছরের মাস্টার্স তিন বছরেও শেষ হলো না

অন্যান্য পদের মধ্যে সহ সভাপতি পদে এনামুল করিম রাফি, খালেদ আহমেদ, মোহাম্মদ ইসমাঈল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজমুন নাহার স্বর্না, মাহমুদ তানজীদ, তাসপিয়া ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে একরামুল হক এরফান, শেখ মো. শাহাদাত হোসেন অনু, যায়েদ বিন ফারুক, আহনাফ তাহমিদ ফাইয়াজ এবং অর্থ সম্পাদক পদে ফয়জুর রহমান হৃদয়কে মনোনিত করা হয়েছে।

কমিটির নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ বলেন, ফেনী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এ সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করব।

কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবাব বলেন, ফেনী জেলার শিক্ষার্থীদের কল্যাণে আমরা সবসময় কাজ করবো। আমরা ফেনীর শিক্ষার্থীদের সকল বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করবো।

প্রসঙ্গত,  আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950