মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা কলেজছাত্রের মৃত্যু

০৬ মার্চ ২০২২, ১১:৪০ PM
এহসানুল ইসলাম রিজভী

এহসানুল ইসলাম রিজভী © টিডিসি ফটো

মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) নিহত ওই শিক্ষার্থীর নাম এহসানুল ইসলাম রিজভী। তিনি কলেজের মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

রোববার (৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অষ্টগ্রাম থানার উপ-পরিদর্শক সুজিত কুমার সরকার। তিনি বলেন, আজ সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমরা সাড়ে ৭টার দিকে হাসপাতালে গিয়ে তাকে মৃত পেয়েছি।

আরও পড়ুন: ৭৫টি সিসিটিভি ক্যামেরার আওতায় ঢাকা কলেজ

নিহতের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়। বাবার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ দেখতে অষ্টগ্রামে এসে দুর্ঘটনার শিকার হন তিনি বলেও জানায় পুলিশ। নিহত রিজভী ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের ১১৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

তার মৃত্যুতে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সৈয়দ মো. আজিজুল ইসলাম ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬