দেশের সামগ্রিক উন্নয়নে গুণগত ও প্রায়োগিক শিক্ষার বিকল্প নেই: শিক্ষা সচিব

০৬ মার্চ ২০২২, ০৬:৩০ PM
পরীক্ষা হলের উদ্বোধন

পরীক্ষা হলের উদ্বোধন © টিডিসি ফটো

‘দেশের সামগ্রিক উন্নয়নে গুণগত ও প্রায়োগিক শিক্ষার কোন বিকল্প নেই। কার্যকরী ও যুগোপযোগী শিক্ষা বিস্তারের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে পারলে দেশের জন্য কাঙ্খিত অগ্রগতি অর্জন সহজ হবে ‘ বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবু বকর ছিদ্দীক।

আজ রবিবার (০৬ মার্চ, ২০২২) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত পরীক্ষা হলের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

স্বল্প সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করতে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের গৃহীত পদক্ষেপে তিনি সন্তোষ প্রকাশ করেন। করোনা মহামারীর ছুটির মধ্যেও অনলাইনে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ায় বেরোবি কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন তিনি। আগামী দিনেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের এই গতিশীলতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন সচিব।

আরও পড়ুন: পরিবর্তন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পদ্ধতি

পরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে করণীয় বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো নির্মাণে অন্তত ৫০ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণের আহবান জানান সচিব।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসানসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি ক্যাম্পাসের নির্মাণাধীন শেখ হাসিনা ছাত্রী হল, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন এবং স্বাধীনতা স্মারকসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

ট্যাগ: বেরোবি
সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬