খুঁটিতে বেধে জন্মদিন পালন, আয়োজকরা বললেন ট্রেন্ড

০৬ মার্চ ২০২২, ০৩:২২ PM
ইবিতে উদ্ভট জন্মদিন পালন

ইবিতে উদ্ভট জন্মদিন পালন © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বহিরাগতদের একটি গ্রুপ উদ্ভট জন্মদিন পালন করেছে। তার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, বন্ধুকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে কেউ তাকে ডিম মারছে, কেউবা আটা মাখাচ্ছে, কেউবা মাথায় বালু মাখাচ্ছে, আবার কাউকে চড়-থাপ্পড় দিচ্ছে, কেউ আবার ভিডিও করছে। জন্মদিন উদযাপনকারীরা ক্যাম্পাস সংলগ্ন দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত। স্থানীয় হওয়ায় ক্যাম্পাসে অবাধে যাতায়াত করে তারা।

জানতে চাইলে জন্মদিন পালনকারী শিহাব ও মামুন জানায়, বন্ধুর জন্মদিন পালনে এ ধরনের উদযাপন এখন ট্রেন্ড। আমরাও মজা করতেই এমন করছিলাম।

তবে তাদের বন্ধু রিমন জানায়, এ ধরনের উদযাপন করবে বন্ধুরা আমি ভাবিনি। আমি প্রথমে মজা পেলেও পরবর্তীকালে বিরক্ত হয়েছি।

উদ্ভট এই জন্মদিন পালনের বিষয়টি দেখে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী প্রতিবাদ জানান। এ নিয়ে তাদের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়। বিষয়টি জানতে পেরে সিকিউরিটি অফিসার প্রক্টরিয়াল বডিকে জানালে বহিরাগতদের আটক করেন তারা। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এ ধরনের উদযাপন অবশ্যই কাম্য নয়। ঘটনাটি দুঃখজনক। তারা ভবিষ্যতে ক্যাম্পাসে না ঢোকার মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া বহিরাগতদের দৌরাত্ম্য কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬