তেহরানে ‘বিস্তৃত পরিসরের’ হামলা চালাচ্ছে ইসরায়েল

০৭ মার্চ ২০২৬, ০৬:৩৫ AM
ইরানে বিস্তৃত পরিসরের হামলা

ইরানে বিস্তৃত পরিসরের হামলা © সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘বিস্তৃত পরিসরের’ হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। একই সময় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিমাংশে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর এএফপির

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেহরানে সরকারি লক্ষ্যবস্তুতে বিস্তৃত পরিসরের হামলা শুরু করেছে।’

এর আগে আইডিএফ জানায়, ইরান থেকে ছোড়া আরেক দফা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসতে শনাক্ত করা হয়েছে।

ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদোম জানিয়েছে, ওই হামলার পর এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আরেকটি বিবৃতিতে জানিয়েছে, ‘দেশের সব এলাকায় মানুষ এখন আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারেন।’

অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬
এক হাজার সেট ‘কিউই’ ভ্যাকুয়াম এক্সট্রাকশন ডিভাইস দিল ইউএনএ…
  • ০২ অক্টোবর ২০২৬
হামে আরও ৪ শিশুর মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
  • ০২ অক্টোবর ২০২৬