দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

০৬ মার্চ ২০২২, ০২:৩৯ PM
মানববন্ধনে শিক্ষার্থীরা

মানববন্ধনে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

রোববার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এ মানববন্ধনে বক্তারা নিত্য পণ্যের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান এবং বাজার ব্যবস্থা মনিটরিং এর জন্য আহ্বান জানান।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল বলেন, দেশ আজ মাফিয়াদের হাতে বন্দী। রাস্তায় রাস্তায় চাঁদাবাজি আমাদের কৃষকের ভাগ্য পরিবর্তন করতে দিচ্ছে না। সিন্ডিকেটের কারণে আজ সব জায়গায় সমস্যা। সরকার এগুলো দেখেও দেখে না। আমরা ছাত্ররা শান্তি চাই, খাবার খেয়ে বাঁচতে চাই। খুব দ্রুত সমস্যার সমাধান না হলে সাধারণ নাগরিক রাজপথে কথা বলবে।

আরও পড়ুন : শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের নির্বাচন বুধবার

পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরও দ্রব্য মূল্যের এই ধরনের লাগামহীন দাম বৃদ্ধি কখনো মেনে নেওয়া যায় না। খুব দ্রুত বাজার মনিটরিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান করাটা জরুরী।

রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব বলেন, আমরা পদ্মা সেতু চাই না, আমরা খাবার খেয়ে বাঁচতে চাই। রাস্তায় রাস্তায় শ্রমিক ইউনিয়নের টাকার নামে চাঁদাবাজি বন্ধ করুন।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950