জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৩য় বর্ষের পরীক্ষা শুরু

০৫ মার্চ ২০২২, ০৪:২১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৩য় বর্ষের পরীক্ষা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৩য় বর্ষের পরীক্ষা শুরু © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনার্স ৩য় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের অধীন সকল কলেজগুলোতে এ পরীক্ষা শুরু হয়। এর আগে দীর্ঘ দুই বছর করোনা মহামারীর কারণে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় সকল ধরনের পরীক্ষা স্থগিত ছিল।

প্রায় আড়াই বছর পর শুরু হয়েছে ২০১৭-২০১৮ সেশনের এ পরীক্ষা। পরীক্ষা চলবে এপ্রিল মাসের ৪ তারিখ পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন এ পরীক্ষায়।

করোনাকালীন সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে ধরনের কোন উদ্যোগ নেয়া হয়নি। যার কারণে দীর্ঘকালীন সেশনজটে আটকে থাকা শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে আছে। ৬-৭ বছরেও স্নাতক শেষ করতে পারতেছে না শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ভারত সফরে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

টঙ্গি সরকারি কলেজের রুবেল নামের এক পরীক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে ক্লাস, পরীক্ষা বন্ধ থাকার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষার্থীদের একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। এতদিনে আমাদের স্নাতক শেষ হয়ে যাওয়ার কথা থাকলে আমরা মাত্র স্নাতক ৩ য় বর্ষের পরীক্ষা দেব।

রাজশাহী কলেজের শিক্ষার্থী আশিক বলেন, স্নাতক কবে শেষ হবে কবে এই নিয়ে সংশয়ে আছি আমরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল যথাসময়ে আমাদের পরীক্ষাগুলো নেওয়া।

আরেক শিক্ষার্থী মিজানুর রহমান মুশফিক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ জানাই আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত যথাসময়ে ক্লাস ও পরীক্ষাগুলো নেওয়া।

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬