নবীনদের সামনে পরিচয়পর্ব নিয়ে কুবিতে সিনিয়রদের সংঘর্ষ, আহত ১০

০৩ মার্চ ২০২২, ১২:১৯ PM

© সংগৃহীত

নতুন ব্যাচের শিক্ষার্থীদের সামনে নিজেদের উপস্থাপনাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হল গ্রুপ এবং মেস গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৩ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের সামনে নিজেদের উপস্থাপনকে কেন্দ্র করে একই বিভাগের সিনিয়র ১৪ ব্যাচের শিক্ষার্থীদের দু’গ্রুপের মাঝে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার দুপুর ১২টায় হলের আবাসিক শিক্ষার্থীদের একটি দল ২০২১-২২ বর্ষের শিক্ষার্থীদের সামনে নিজেদের উপস্থাপনের জন্য যায়। এ সময় মেসের শিক্ষার্থীরা হলের শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের হতে বলে এবং তাদের রেখে কেন পরিচয়পর্বে গেলো এ নিয়ে কথা কাটাকাটি হয়। জুনিয়রদের সামনে মেসের শিক্ষার্থীদেরকে অপমান করা হয়। এক পর্যায়ে বিভাগের সিনিয়রদের দ্বারস্থ হলে বিষয়টি সন্ধ্যার মধ্যে সমাধানের আশ্বাস দিলে উভয়পক্ষ তা মেনে নেয়।

রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে মার্কেটিং বিভাগের ১৪তম ব্যাচের ছাত্রী হিয়া সানজানা তার বান্ধবী লামিয়াকে দিয়ে একই ব্যাচের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র পাবেল রানাকে ডেকে আনেন। সে সময়ও উভয়ের পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ নিয়ে আবারও হল ও মেসের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মেসের রাজন, শাফায়াত, উৎচসহ ছয়জন এবং হলের পাবেল, সুমন, দ্বীন ইসলাম ও শরীফ গুরুতর আহত হন।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী পাভেল রানা বলেন, ১৫তম ব্যাচের সঙ্গে পরিচিত হওয়াকে কেন্দ্র করে আমাদের মধ্যে দুপুরের দিকে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সিনিয়ররা সমাধান করে দিবে বলে। কিন্তু সন্ধ্যায় আমাদের ক্লাসের বান্ধবী লামিয়া কথা বলার জন্য মুক্তমঞ্চে আসতে বলে। সেখানে গেলে তুষার ও রাজনসহ কয়েকজন আমাদের ধরে মারধর করে। পরে আমরা পালিয়ে হলে চলে আসি। এ সময় তারা আমাদের চারজনকে মারধর করেন।

মেসের শিক্ষার্থী শাফায়েত রহমান বলেন, ব্যাচের ছোট একটা ইস্যু নিয়ে হলের বন্ধুরা আমাদের কে মারধর করেছে। প্রথমে তারা পাঁচজন এসে কথা বলার এক পর্যায়ে আমাদেরকে মারতে আসলে আমরা নিজেদের রক্ষা করতে গেলে হাতাহাতি হয়। এক পর্যায়ে আমরা দৌড়ে পালিয়ে আসার সময় তারা ৩০ জন মিলে আমাদের ফের মারধর করে। এতে আমাদের প্রায় পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হন। আমরা এর একটি সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানতে সানজানা হিয়ার মোবাইল নম্বরে কল দিলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।

এ বিষয়ে কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, হলের কিছু ছেলের সঙ্গে বাইরের ছেলেদের হাতাহাতি শুনে ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীরা গিয়ে বিষয়টি সমাধান করেছে। এরপরও যদি কেউ অভিযোগ করলে ছাত্রলীগ সাংগঠনিকভাবে ব্যবস্থা নিবে।

কুবি প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, মুক্তমঞ্চে ছেলেদের হাতাহাতির খবর শুনে সঙ্গে সঙ্গে প্রক্টরিয়াল টিম সেখানে গিয়ে কাউকে পায়নি। এছাড়া কোনো পক্ষ আমাদের কাছে অভিযোগ করেনি। এরপরও আমরা এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।

সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬