ইবিতে আসন ফাঁকা ৪৬৮

০১ মার্চ ২০২২, ০৮:৫৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম শেষেও চারুকলা ও আরবি ভাষা সাহিত্য বিভাগ বাদে ১ হাজার ৯৮৬টি আসনের মধ্যে তিনটি ইউনিটে ৪৬৮টি আসন খালি রয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, গণবিজ্ঞপ্তির সাক্ষাৎকার থেকে ‘এ’ ইউনিটে ৬ হাজার ৬৮১, ‘বি’ ইউনিটে ২ হাজার ২৪৭ ও ‘সি’ ইউনিটে ২ হাজার ১৩৪ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুরা বিষয় প্রাপ্তির জন্য মনোনীত হন। এর মধ্যে সবগুলো তালিকা মিলিয়ে এ পর্যন্ত তিন ইউনিটে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৮ জন ভর্তিচ্ছু। যার মধ্যে ‘এ’ ইউনিট থেকে ৬৫৯ জন, ‘বি’ ইউনিট থেকে ৪৯০ জন ও ‘সি’ ইউনিট থেকে ৩৬৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আইনি নোটিশ— যা বলছে স্বাস্থ্য অধিদপ্তর

তথ্যমতে, তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষে ইবির ৬১ শতাংশ আসন ফাঁকা ছিল। ফলে গত ১৪ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ ফের সাক্ষাৎকারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটে ১৮৫৫ থেকে ৫৩৫০, ‘বি’ ইউনিটে ১৪২৬ থেকে ২৯২৬ এবং ‘সি’ ইউনিটে ১০৫৭ থেকে ২৫৫৭ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

পরেরদিন ২৩ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটে ৫৩৫১ থেকে ৬৮৫০, ‘বি’ ইউনিটে ২৯২৭ থেকে ৪৩২৬ এবং ‘সি’ ইউনিটে ২৫৫৮ থেকে ৪০৫৮ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এরপর সাক্ষাৎকারে যারা বিষয় পেয়েছিলেন তাদের গত ২৭ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছিল। তবে পর্যাপ্ত শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ৪৬৮টি আসন খালিই থেকে গেছে।

কিউবায় ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১৭ মার্চ ২০২৬
 ঈদে যেভাবে পোষা প্রাণীকে বাড়িতে নিয়ে যাবেন
  • ১৭ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনে ঢাকা বোর্ডের নির্দেশ
  • ১৭ মার্চ ২০২৬
ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন যাচ্ছেন ডাকসুর ১৫ নে…
  • ১৭ মার্চ ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন …
  • ১৭ মার্চ ২০২৬
পহেলা বৈশাখে টাঙ্গাইলের ঘারিন্দা থেকে ‘কৃষক কার্ড’ উদ্বোধন …
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence