জবিতে এখনও ১৯০ আসন ফাঁকা, সাক্ষাৎকার ৩ মার্চ

০১ মার্চ ২০২২, ১২:২৩ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শূন্য আসনে মেধাক্রমের ভিত্তিতে ভর্তির জন্য সাক্ষাৎকার আহ্বান করেছে কর্তৃপক্ষ। সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রমানুসারে আসন শূন্য থাকা সাপেক্ষে বিষয় বরাদ্দ দেওয়া হবে। মেধাক্রম অনুযায়ী ভর্তির জন্য বরাদ্দ যোগ্য মোট শূন্য আসন সংখ্যা ১৯০টি। এরমধ্যে ‘এ’ ইউনিটে ১৭১ টি ও  ‘বি’ ইউনিটে ১৯টি।

মঙ্গলবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামী ৩ মার্চ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ‘এ’ ইউনিটে (মেধাক্রম ৭৬৫২ থেকে ১২০০০) এবং ‘বি’ ইউনিটে (মেধাক্রম ২৫১৭ থেকে৩৫০০) বিভিন্ন বিভাগে বিদ্যমান শূন্য আসনসমূহ মেধাক্রমের ভিত্তিতে পূরণের জন্য পুনরায় সাক্ষাৎকার আহ্বান করা হচ্ছে। সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রমানুসারে আসন শূন্য থাকা সাপেক্ষে বিষয় বরাদ্দ দেওয়া হবে। সাক্ষাৎকারের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করে নিয়ে আসতে হবে।

‘এ’ ইউনিটের সাক্ষাৎকার আগামী ৩ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় অডিটোরিয়ামে এবং ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার একইদিনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইন বিভাগ অনুষ্ঠিত হবে।

পরে বিকাল ৫টায় বিষয় বরাদ্দ তালিকা প্রকাশ করা হবে এবং পরবর্তীতে ৬ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি ফিস জমা দেওয়া যাবে।  এরপর আগামী ৮ মার্চ সকাল ১১টায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। এই লক্ষ্যে শিক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ বিভাগে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন এখানে

ভবন আর কলেজ বাড়ালেই স্বাস্থ্যখাতের সংকটের সমাধান হবে না
  • ০১ আগস্ট ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?
  • ০১ আগস্ট ২০২৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৭১
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে চান মাউশি ডিজি
  • ০১ আগস্ট ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাল…
  • ০১ আগস্ট ২০২৬