রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ মেধাতালিকা ও কোটার ২য় তালিকা প্রকাশ

২৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৪ AM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তির ৬ষ্ঠ মেধাতালিকা ও কোটায় ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এছাড়াও ৫ম মাইগ্রেশনের তালিকা প্রকাশিত হয়েছে।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়েছে।

‘এ’, ‘বি’ এবং ‘সি’ মোট তিন ইউনিটের ফল আলাদা আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.rub.ac.bd/admission) পা্ওয়া যাচ্ছে। আবার প্রতিটি ইউনিটে মেধাতালিকার পাশাপাশি সংগীত ও কোটায় উত্তীর্ণদের ফল আলাদাভাবে প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হয়ে চলে ১৫ ডিসেম্বর পর্যন্ত। জিএসটি গুচ্ছভুক্ত পরীক্ষায় উত্তীর্ণরা এই আবেদনের সুযোগ পেয়েছিলেন।

এ বছর বিশ্ববিদ্যালয়টিতে মোট ১৫৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্ভুক্ত রবীন্দ্র অধ্যয়ন বিভাগে ৩০ জন; সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগে ৩৫ জন। সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত অর্থনীতি বিভাগে ৩৫ জন। ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৩৫ জন এবং সংগীত ও নৃত্যকলা অনুষদের অন্তর্ভুক্ত সংগীত বিভাগে ২০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

আকিজ গ্রুপ নিয়োগ দেবে সেলস অফিসার, সরাসরি মৌখিক পরীক্ষা ১২…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডডের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • ০৮ অক্টোবর ২০২৬
নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬