ভাষার মর্যাদা রক্ষার দায়িত্ব সবার: সেলিনা হোসেন

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩১ PM
অনুষ্ঠানে অতিথিরা

অনুষ্ঠানে অতিথিরা © টিডিসি ফটো

বর্তমান সময়ে বাংলা ভাষার বিকৃতরূপ ঘটছে। বাংলা ভাষার ঐতিহ্য রক্ষার্থে তরুণদের অনুবাদ সাহিত্যের উপর গুরুত্ব দিতে হবে। আমাদের মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলা ভাষার এই ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদের সবার।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ‘‘অমর একুশে চেতনায় মাতৃভাষার ঐতিহ্য এবং সংকট উত্তর’’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন এ কথা বলেন।

তিনি আরো বলেন, একুশ মানে মাথা নত করা নয়। আমাদের স্বাধীনতার মূলে একুশের চেতনাই প্রধান ভূমিকা পালন করে। আমাদের শিল্প,সাহিত্য ও সংস্কৃতিকে প্রথমে নিজের ভিতরে লালন করে কিভাবে সংস্কৃতির বিস্তৃতি ঘটানো যায় সেদিকে নজর দিতে হবে। বাংলা সাহিত্যকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বের সকল জাতির মাঝে ছড়িয়ে দিতে হবে।

আলোচনা সভাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইসরাফিল আলম রাফিলের  এবং সঞ্চালনা করে সাধারণ সম্পাদক ইমরান হুসাইন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ ও কান্ডারি। বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে এবং ভাষার শুদ্ধতা চর্চায় তরুণদের জোরালো ভূমিকা রাখতে হবে।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইব্রাহীম ফরাজী এবং সাধারণ সম্পাদক এস. এম আকতার হোসাইন।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close