বাংলা ভাষাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে পেরেছি: খুবি ভিসি

২১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪১ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন খুবি ভিসি

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন খুবি ভিসি © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেছেন, আমরা নিজেদের ভাষাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে পেরেছি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি কিন্তু এখনো পুরোপুরিভাবে অর্থনৈতিক মুক্তি পাইনি। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করার অভিলক্ষ্য হাতে নিয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে খুবি উপাচার্য বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিকে শুধু ভাষা আন্দোলন ভাবলেই চলবে না, এর গভীরতা অনেক। একুশের হাত ধরেই আমরা বাঙালি জাতিসত্ত্বার পরিচয় পেয়েছি। বাঙালি জাতীয়তাবাদ পেয়েছি।

আরও পড়ুন: মাতৃভাষা দিবসেও ঢাবিতে ক্লাস

তিনি বলেন, পৃথিবীতে বাঙালিই একমাত্র জাতি, যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করতে শাসকশ্রেণির রক্তচক্ষু উপেক্ষা করেছে। পরবর্তী সময়ের অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলনগুলোর অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে আমাদের এই ভাষা আন্দোলন। এর ফলেই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।

অধ্যাপক ড. মাহমুদ বলেন, ভাষা আন্দোলনের নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই গঠিত হয়। ৫২-এর ২১ ফেব্রুয়ারি যখন মিছিলে পুলিশের গুলিতে আন্দোলনকারীরা শহীদ হন, তার আগ থেকেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে করা আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বঙ্গবন্ধু কারাগারে বসে অনশন পালন করেন। তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সেলক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। উপাচার্য বলেন, চীন, জাপান, জার্মানি তাদের মাতৃভাষার জ্ঞানচর্চা করতে পারলে আমরা কেনো পারবো না? আমাদেরও নিজ মাতৃভাষায় জ্ঞান চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের যতো রাজনৈতিক অর্জন তার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও জ্ঞান চর্চায় শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950