ড্রাম ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৪ PM
ড্রাম ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ড্রাম ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু © ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় মশিউর রহমান মাদ্রাজ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মশিউর রহমান শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মো. মাকসুদ মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে তিনি যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় থাকতেন। ২ ভাই এক বোনের মধ্যে মশিউর সবার ছোট। তিনি ধানমন্ডির একটি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র ছিলেন।

আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নটরডেম কলেজ ছাত্রের মৃত্যু

মশিউরের ফুপাতো ভাই মো. জসিম জানান, আজ দুপুরে তারা কয়েকজন কয়েকটি মোটরসাইকেল নিয়ে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি অনুষ্ঠানের উদ্দেশে বের হয়েছিলেন। মশিউর তার মোটরসাইকেল নিয়ে একাই বাসায় ফিরছিলেন। সে সময় এই দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবজাল হোসেন জানান, সন্ধ্যায় রাজেন্দ্রপুরে মহাসড়কে চলন্ত মোটরসাইকেলটিকে পাশ থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। নিহতের মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬