খুবিতে সকল বর্ষের ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারী

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৭ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের সকল বর্ষের সকল টার্মের সশরীরে ক্লাস ও পরীক্ষা আগামি ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ড. খান গোলাম কুদ্দুস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্তনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামি ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে স্বাস্থ্যবিধিমেনে মাস্কপরিধান করে ক্লাস পরীক্ষা শুরু হবে।পাশাপাশি পূর্বের ন্যায় সকল অফিস সমূহ সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত যথারীতি চালু থাকবে।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামি ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস চালু করা হবে। ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো ওহিদুজ্জামান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডীনস্ কমিটি’র সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামি ২২ ফেব্রুয়ারি থেকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস শুরু হবে। পাশাপাশি চলমান সেমিস্টার পরীক্ষাও যথারীতি চালু থাকবে।

প্রসঙ্গত, আজ বেলা ১১টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আগামি মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠনদান শুরু করার কথা জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভার্চুয়ালি অনুষ্ঠিত কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, দ্বিতীয় ডোজ যারা নেবেন না তারা বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করবেন। বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় টিকার ব্যবস্থা করবে বলেও জানান তিনি।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950