বঙ্গবন্ধুর জন্মদিনে হলে উঠবেন জবির ছাত্রীরা

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৭ PM
 বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল

বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র আবাসিক হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল’-এ আগামী ১৭ মার্চ থেকে শিক্ষার্থীরা উঠবেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম। 

শামীমা বেগম বলেন, ‘আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে হলে আমাদের ছাত্রীরা উঠবেন। এর মধ্যে সব কার্যক্রম শেষ করা হবে। আর রোববার আসন বরাদ্দের চূড়ান্ত তালিকা দেয়া হতে পারে।’

২০২০ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয় দিবসে এ হলের উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় এক বছর পর আসনের জন্য ছাত্রীদের থেকে আবেদন নেয় হল কর্তৃপক্ষ। তবে আবেদনের পর এত সময় গড়িয়ে গেলেও এখন পর্যন্ত আসন বরাদ্দ দিতে পারেনি কর্তৃপক্ষ।

১৬ তলাবিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীদের জন্য মোট ১৫৬টি কক্ষ, একটি পাঠাগার, একটি ক্যানটিন, একটি ডাইনিং, প্রতি তলায় সাতটি করে শৌচাগার, নয়টি গোসলখানা ও চারটি লিফট আছে।

হলের প্রতি কক্ষে চার ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকের জন্য আলাদা খাট, পড়ার টেবিল ও লকারের ব্যবস্থা রাখা হয়েছে।

১৬ তলা হলটির ১৫৬টি কক্ষে চারজন করে ৬২৪ ছাত্রী থাকতে পারবেন। হলের তৃতীয় থেকে ১৬ তলা পর্যন্ত ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। আর নিচতলা ও দোতলায় রয়েছে লাইব্রেরি, ক্যানটিন ও ডাইনিং।

এ ছাড়া প্রতি তলায় সাতটি করে টয়লেট ও আটটি গোসলখানা রয়েছে। ভবনটিতে চারটি লিফটের ব্যবস্থা রয়েছে।

 

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬