জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষা শুরু কাল

১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষা আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে। সারাদেশে ৩১১টি কেন্দ্রে ৮৫০টি কলেজে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন মিলিয়ে মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামীকাল বুধবার (১৬/০২/২০২২) থেকে শুরু হবে। পরীক্ষার সূচি অনুযায়ী দুপুর ১টায় এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রথম দিনে ইংরেজি আবশ্যিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে ৩১১ টি কেন্দ্রে ৮৫০টি কলেজে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন মিলিয়ে মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

যেকোনো সমস্যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬