মাসুদুর রহমান শিপন © সংগৃহীত
রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলার সাবেক সভাপতি মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তুরাগ থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে তুরাগ থানার দিয়াবাড়ী বৌ বাজার এলাকা হতে আসামি মাসুদুর রহমান শিপনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল থানা, ডিএমপির উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় বিভিন্ন অপরাধের মোট তিনটি মামলার বিবরণ পাওয়া যায়।
আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।