ববিতে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু ২৭ ফেব্রুয়ারি

১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৯ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের সশরীরে ক্লাস আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম৷ বুধবার বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যানদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

প্রক্টর বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম সশরীরে শুরু হবে। এদিন বিভাগগুলো স্ব স্ব তত্ত্বাবধানে ওরিয়েন্টেশন করবে। পরবর্তীতে কেন্দ্রীয় ভাবে তাদের ওরিয়েন্টেশন হবে।

তিনি আরো বলেন, চলমান বিধি-নিষেধ ২১ তারিখের পর আর না বাড়ালে অন্যান্যদের ক্লাস কার্যক্রমও সশরীরে শুরু হয়ে যাবে। আর যদি সরকারি ভাবে বিধি নিষেধ আরো বাড়ানো হয় তবে সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে পরে নোটিশ আকারে জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুন- রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

করোনার কারণে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনার প্রকোপ বাড়ায় ২০ জানুয়ারি থেকে এই বন্ধ চলছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য দেয়া হয়নি। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, সংক্রমণ কমে আসতে শুরু করেছে। তাই আশা করি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে তার আপত্তি নেই।

এদিকে ১৩ ফেব্রুয়ারি এইচএসসির ফল ঘোষণা করে চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ ফেব্রুয়ারি সশরীরে ক্লাস চালুর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। 

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। পড়াশোনার ব্যাঘাত ঘটেছে তাদের। একই সঙ্গে সেশনজটে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত শুরু থেকেই ভালোভাবে নেয়নি শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন, সব কিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো প্রয়োজন ছিলো না। অফিস খোলা রাখা হয়েছে, বাণিজ্যমেলা হয়েছে ও বইমেলা চলছে। করোনা কী শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত কয়েকদিন সংক্রমণ কমে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময় সংক্রমণের হার ছিলো ২৬ শতাংশ। সেটি বর্তমানে ১৩ দশমিক ৫৩ শতাংশ।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950