জবির ফজিলাতুন্নেছা হলে আরও ১১ টিউটর নিয়োগ

১১ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৪ AM
বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল

বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আরও চারজন হাউস টিউটর ও সাতজন সহকারী হাউস টিউটর নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

নবনিযুক্ত চার হাউস টিউটর হলেন- গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শরাবান তোহরা, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিপা দেবনাথ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিম আক্তার এবং প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুন নাহার।

আরও পড়ুন: অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব ছাত্রের

সাত সহকারী হাউস টিউটর হলেন- বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দীপিকা মজুমদার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মানসুরা বেগম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান পান্না, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সায়েমা খানম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোশরাত জাহান এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক সামিনা বেগম।

আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের জন্য ১১ শিক্ষক পরের নির্দেশ না দেয়া পর্যন্ত ১৩ ফেব্রুয়ারি থেকে হাউস টিউটর ও সহকারী হাউস টিউটর হিসেবে নিযুক্ত থাকবেন। তাদের ভাতা ও অন্য সুবিধা পরে কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

এর আগে ২০২০ সালে ২০ অক্টোবর বিশ্ববিদ্যালযয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একমাত্র ছাত্রী হলটির উদ্বোধন করা হলেও এখনও চালু হয়নি।

হলের তৃতীয় থেকে ১৬ তলা পর্যন্ত ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। আর নিচতলা ও দোতলায় রয়েছে লাইব্রেরি, ক্যানটিন, ডাইনিং। এরই মধ্যে হলটি হস্তান্তরের পর্যায়ে আছে।

ট্যাগ: জবি জবি
দিঘির কুমির কুকুর টেনে নিয়ে যাওয়ার ভিডিও নিয়ে চাঞ্চল্য, আসল…
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
close