শিক্ষার্থীবান্ধব দুই সিদ্ধান্ত ইবি প্রশাসনের

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বার্ষিক ভর্তুকি ও বৃত্তির টাকা ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্বে হলের শিক্ষার্থী প্রতি ভর্তুকি  ছিল ৮০ টাকা। সেটি বৃদ্ধি করে ১০০ টাকা বরাদ্দ করা হয়েছে। এতে আবাসিক হলে খবারের মান বাড়ার পাশাপাশি দাম কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে বৃত্তির টাকা পূর্বে ছিল ১০ লাখ টাকা। সেটি ৫০ শতাংশ বৃদ্ধি করে ১৫ লাখ করা হয়েছে। পরবর্তী অর্থবছর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউয়ে সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ

ইবির একাডেমিক শাখার প্রধান এমদাদ হোসেন জানিয়েছেন , বৃত্তির টাকা ১০ লাখ থকে ২১ লাখ করার প্রস্তাব করা হয়েছে। আমরা জানতে পেরেছি বৃত্তির টাকা ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য খুশির সংবাদ।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুইঁয়া বলেন, চাহিদা অনুযায়ী বার্ষিক ভর্তুকি ও বৃত্তির টাকা বৃদ্ধি করা হয়েছে। আশা করি এতে কিছুটা হলেও শিক্ষার্থীদের উপকার হবে।

মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬
ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টো…
  • ০৯ অক্টোবর ২০২৬