ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলবে

০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩১ PM
লোগো

লোগো © ফাইল ছবি

দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলমান থাকবে।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। এর আগে বুধবার বিকেলে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানোর কথা জানান ডা. দীপু মনি।

আরও পড়ুন: আরও দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি: শিক্ষামন্ত্রী

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ১৪ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে সরকার। এরপর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে ক্লাস ও পরীক্ষা চালিয়ে নিচ্ছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা বলছেন, করোনা কী শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে? এখন সব শিক্ষার্থীর টিকা দেয়া হয়ে গেছে। শিক্ষকরাও টিকা পেয়েছেন। তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে অসুবিধা কোথায়। এমনিতে গত দেড় বছর বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে।

জানুয়ারি থেকে বাংলাদেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এর ফলে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৪৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে।

আরও পড়ুন: ‘বিয়ার’ পান করেন ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সেই আলমগীর!

এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সবকিছু স্বাভাবিক থাকলেও গত ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সংক্রমণ ঊর্ধ্বমুখীর মধ্যেও সরকারি-বেসরকারি বাকি সব অফিস খোলা। চালু আছে কলকারখানাও। চলছে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনও। ২০২০ সালের মার্চে দেশে করোনার সংক্রমণ শুরু হলে ১৭ মার্চ বন্ধ করে দেওয়া হয় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। দফায় দফায় ছুটি বাড়িয়ে টানা ৫৪৪ দিন পর গত বছরের ১২ সেপ্টেম্বর তা খুলে দেওয়া হয়। দেড় বছরের বেশি সময় পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও একসঙ্গে সব শ্রেণির ক্লাস শুরু করা যায়নি।

দিবস উদযাপন নিয়ে বিরোধের জেরে শেবাচিম শিক্ষার্থীদের দুই পক্…
  • ১৩ নভেম্বর ২০২৬
পুনঃভর্তি ফি নিয়ে যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষক পদে বড় নিয়োগের প্রস্তুতি
  • ১৩ নভেম্বর ২০২৬
বিড়াল কেন মিউ শব্দ করে ডাকে, কারণ জানালেন গবেষকরা
  • ১৩ নভেম্বর ২০২৬
রাবি ভর্তি আবেদনে লাগবে যে যোগ্যতা, নম্বর বণ্টনের বিস্তারিত…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘লাগামটা ছিঁড়তে দিয়েন না’
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950