জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলি মাস্টার্সের ফলাফল প্রকাশ

০২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

পরীক্ষায় ২৭ বিষয়ে ৬০ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে মোট ২৭ হাজার ৩৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাশের হার ৫০ দশমিক ৫৭ শতাংশ।

আরও পড়ুন: ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া আলমগীরের নানা কীর্তি ফাঁস

প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সশরীরে পরীক্ষা চালুর দাবি দেশের একাধিক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সশরীরে পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। মানবন্ধনে শিক্ষার্থীরা জানান, দেশের সব কিছুই সচল রয়েছে। হাট-বাজার, বিনোদন কেন্দ্র সবই খোলা। অতচ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। করোনা কি তাহলে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়ায়।

আরও পড়ুন: আরও দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি: শিক্ষামন্ত্রী

এর আগে গতকাল রবিবার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে পরীক্ষা চালুর দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ হার বেড়ে যাওয়া গত ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের সাথে মিল রেখ্ব জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close