ইবি ছাত্র মৈত্রীর সম্মেলন ১৫ মার্চ

০১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০০ PM
ছাত্র মৈত্রীর ১৫তম সম্মেলন ১৫ মার্চ

ছাত্র মৈত্রীর ১৫তম সম্মেলন ১৫ মার্চ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র মৈত্রীর ১৫তম সম্মেলন আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। হল ও অনুষদের কমিটিতে পদপ্রত্যাশীদের আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে জীবনবৃত্তান্ত প্রদানের নির্দেশনা দেয়া হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসি’র করিডোরে আয়োজিত কর্মী সভায় এ সিদ্ধান্ত নেয় নেতাকর্মীরা।

সংগঠনটির শাখা সভাপতি আব্দুর রউফকে আহবায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যরা হলেন যুগ্ম আহবায়ক মুতাসিম বিল্লাহ পাপ্পু, আব্দুল আহাদ, আশিকুর রহমান ও অজয় কুমার দাস। এছাড়া সদস্য হিসেবে আছেন মাহমুদুল হাসান, এইচ এম আরাফাত, রিপন রায়, মিরাজ আল জামান অনিক, পবিত্র রায় পার্থ, রতন শাহ, ইয়াসিরুল কবির সৌরভ, মোতালেব হোসেন, ইবনে আরাফাত ইমন ও মুকিতুল হাসান তরঙ্গ।

বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অতুলন দাস আলো বলেন, যতদিন সমাজ থেকে দুর্নীতি, অপকর্ম দূর না হবে ততদিন ছাত্র মৈত্রী লড়াই সংগ্রাম করে যাবে। এছাড়া শিক্ষার্থীদের নায্য দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্র মৈত্রী। ভাইয়ের রাজনীতি থেকে বের হয়ে একটি স্বচ্ছতায় বাংলাদেশ ছাত্র মৈত্রী পরিচালিত হয়।

সভায় শাখা ছাত্র মৈত্রীর সহ সভাপতি আখতার হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক অতুলন দাস আলো। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক অদিতি আদৃতি সৃষ্টি ও সাবেক ইবি শাখা ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক আরিফুজ্জামান আরিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু।

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬