বেরোবির অর্থনীতি বিভাগের প্রধানের অপসারণ স্থগিত

৩১ জানুয়ারি ২০২২, ০৩:৩৭ PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান জনি পারভীনকে অপসারণের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

জনি পারভীনের করা রিটের শুনানি নিয়ে সোমবার (৩১ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি জানান, জনি পারভীনকে অর্থনীতির বিভাগীয় প্রধান পদ থেকে গত ২৩ জানুয়ারি অপসারণ করা হয়। তাকে অপসারণ আদেশ এবং শরিফুল ইসলামকে ওই বিভাগের প্রধান পদে নিয়োগকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ২৩ জানুয়ারি অপসারণের আদেশের কার্যকারিতা স্থগিত করে জনি পারভীনকে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনে কোনো প্রকার বাধা না দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬