এক দশকে দেশে ৭৪টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে: প্রধানমন্ত্রী

২৬ জানুয়ারি ২০২২, ০১:৩৩ PM
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের ক্ষমতার গত এক দশকে দেশে ২৩টি সরকারি ও ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারি ও বেসরকারি মিলে বর্তমানে দেশে মোট ১৬০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। 

আজ বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রীর দেওয়া লিখিত বক্তব্যে থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে সরকার দলীয় সংসদ সদস্য মোরশেদ আলম তার প্রশ্নে গত এক দশকে সরকারি ও বেসরকারি কতটি বিশ্ববিদ্যালয় স্থাপিত ও শিক্ষার মানোন্নয়নে সরকারের কার্যক্রম সম্পর্কে জানতে চান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। 

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবার জন্য মানসম্মত শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে গতিশীল ও স্থায়ী করতে নিরলস কাজ করে যাচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত, সুশিক্ষিত ও আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বর্তমান সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন, কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। গত এক দশকে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং অবকাঠামোসহ শিক্ষার সার্বিক মান উন্নয়নে বর্তমান সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, দেশে মানসম্মত উচ্চ শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ যুগোপযোগী করে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ পাস হয়েছে। বর্তমানে উক্ত আইনকে যুগোপযোগী ও হালনাগাদ করার লক্ষ্যে আইন সংশোধন কার্যক্রম চলমান রয়েছে। 

সরকার প্রধান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগতমান নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন-২০১৭ এর অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে।

মেটার বিরুদ্ধে মামলা, ৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন তরুণী
  • ২৬ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
  • ২৬ মার্চ ২০২৬
সাউথইস্ট ব্যাংকে চাকরি, আবেদন শেষ ৩১ মার্চ
  • ২৬ মার্চ ২০২৬
মায়ের পর পদ্মায় ভেসে উঠল জাবি ছাত্র রাইয়ান ও ভাগ্নের লাশ, ব…
  • ২৬ মার্চ ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় ২ পর্যটক নিহত
  • ২৬ মার্চ ২০২৬
বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নারীর, পরে ভিডিও বার্তায় প্রত্য…
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence