স্বাস্থ্যবিধি মেনে সশরীরে চলবে সাত কলেজের পরীক্ষা

২৩ জানুয়ারি ২০২২, ০২:৫৯ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে সশরীরে চলবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান পরীক্ষা। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ কর্তৃপক্ষের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, অনলাইন বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ সেশনজট নিরসনের জন্যই এ সিদ্ধান্ত৷ পরীক্ষাগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে৷ এছাড়াও সাত কলেজের পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তের জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি৷

আরও পড়ুনঃ শাবিপ্রবি ভিসিকে অপসারণের দাবি সংসদে

বৈঠকে পরীক্ষা চলমান থাকার সিদ্ধান্তের পর স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচী প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস৷ নতুন সময়সূচি অনুযায়ী ২০১৮ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২২ ও ২৫ জানুয়ারীর পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হবে ৷

এছাড়া ২০১৮ সনের মাস্টার্স ১ম পর্বের ২৩ ও ২৬ জানুয়ারীর পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হবে৷ দুপুরের ঐ অনলাইন বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.এএসএম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সহ সাত কলেজের অধ্যক্ষগন উপস্থিত ছিলেন৷

ট্যাগ: সাতকলেজ
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬