ক্রসফায়ার নিয়ে আইজিপির শব্দচয়ন ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ PM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির অসতর্কভাবে শব্দচয়ন করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনের কঠোর প্রয়োগ নিয়ে বক্তব্য দিতে গিয়ে হয়তো অসতর্কতাবশত এমন শব্দ ব্যবহার করেছেন আইজিপি। তবে এ ধরনের শব্দ ব্যবহার করা তার ঠিক হয়নি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইজিপি তার বক্তব্যের পরবর্তী সময়ে ব্যাখ্যাও দিয়েছেন। তিনি এ কথা বলেননি যে ক্রসফায়ার করার নির্দেশনা সরকারের কাছ থেকে পেয়েছেন কিংবা তিনি নিজে তা করতে চান। তারপরও এ ধরনের শব্দ উচ্চারণ করা তার ঠিক হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই- দেশে আর কোনোদিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম না হোক। প্রয়োজনে গুম প্রতিরোধে আরও আইন হতে পারে।’

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে গুমের শিকার বাগেরহাটের মিরাজ শেখের বিষয়ে সরকার তদন্ত করছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে সরকার।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬