‘এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির প্রয়োজন’— শিক্ষামন্ত্রী

২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি প্রয়োজন। বিশেষ করে, যেসব শিক্ষক বাধ্য হয়ে নিজ এলাকা থেকে দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করছেন, তাঁদের বদলির সুযোগ দেওয়া উচিত বলে মত দেন তিনি।

আজ বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়ায় অনেক শিক্ষককে দূরবর্তী প্রতিষ্ঠানে চাকরি করতে হচ্ছে। তাই এই শিক্ষকদের বদলির প্রয়োজন রয়েছে। 

তবে তাঁর এ মতামতের পর সভায় উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরা জানান, বিদ্যমান বদলি নীতিমালা অনুসারেই ইতোমধ্যে আবেদন নেওয়া হয়েছে। ফলে এবার সেই প্রক্রিয়া অনুসরণ করেই বদলির ফল প্রকাশ করা উচিত।

সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ছাড়াও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬