জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

২১ জানুয়ারি ২০২২, ১২:৪৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এর আগে, দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান।

মন্ত্রী বলেন, করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় আমরা স্কুল-কলেজ, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্কুল-কলেজে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসছে। এটা আশঙ্কাজনক।

আরও পড়ুন: আগামী দুই সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

এদিকে, এদিন এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০-এর বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

সরকারি/বেসরকারি অফিস, শিল্প-কারখানাগুলোতে কর্মকর্তা বা কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই সপ্তাহ পর পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা কিংবা বন্ধ রাখার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
মোহাম্মদপুরে অস্ত্রের ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোনসহ টাকা ছি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘থর’ খ্যাত অভিনেতা হেমসওয়ার্থের বাড়িতে ডাকাতি
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে: আইআরজিসি
  • ১৩ নভেম্বর ২০২৬
পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি
  • ১৩ নভেম্বর ২০২৬
গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950