জবি নীলদলের সভাপতি পরিমল, সম্পাদক আনোয়ার

১৯ জানুয়ারি ২০২২, ০৫:৪৩ PM
অধ্যাপক ড. পরিমল বালা ও অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন

অধ্যাপক ড. পরিমল বালা ও অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলে (একাংশ) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. পরিমল বালাকে সভাপতি ও সমাজকর্ম বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দেশের অর্থনীতির আকার ৪১১ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এই কমিটিতে সহ-সভাপতি হিসাবে রয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ। কোষধ্যক্ষ হিসাবে রয়েছেন ইংরেজি বিভাগের মো. আব্দুস সালাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ ও দর্শন বিভাগের জি.এম তারিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক আইন বিভাগের খায়ের মাহমুদ, প্রচার সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মোবারক হোসেন এবং দপ্তর সম্পাদক হিসাবে রয়েছেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষক কাজী ফারুক হোসেন।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার কোনো সিলেবাস নেই: ঢাবি ভিসি

এছাড়াও সদস্য হিসাবে রয়েছেন ১৫ জন। তারা হলেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খন্দকার ও ড. জি.এম আল আমিন, সমাজবিজ্ঞান বিভাগের ড. আয়েশা সিদ্দিকা, মার্কেটিং বিভাগের ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ, প্রাণিবিদ্যা বিভাগের ড. দোলন রায়, ফিন্যান্স বিভাগের ড. শেখ মাশরিক হাসান, মনোবিজ্ঞান বিভাগের মো. কাজী নূর হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. মহিউদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের মুহম্মদ শহীদুল্লাহ্ তাসফিক, অর্থনীতি বিভাগের রাজেশ কুমার দেব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিনহাজ উদ্দীন, নাট্যকলা বিভাগের আফরিন হুদা এবং গণিত বিভাগের মো. আশরাফুল ইসলাম।

কারিগরির এমপিও নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই সেলস প্রমোশন অফিসার নেবে সজীব গ্রুপ, কর্মস্থল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের আগে হ্যাক হয়েছিল যেসব বিশ্বনেতার এক্স অ্যাকাউন্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের অসম্মানকারীদের হাতে দেশ নিরাপদ নয়: আমিনুল হক
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ব্যানার ছিঁড়ে ফেলাসহ কর্মীদের হুমকি দেয়া হচ্ছে, জানানোর পরও…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬