সাত কলেজের মেধাতালিকা প্রকাশ

১৬ জানুয়ারি ২০২২, ০৬:৫৬ PM
সাত কলেজের মেধাতালিকা প্রকাশ

সাত কলেজের মেধাতালিকা প্রকাশ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) রাত ৯টার পরে এ রেজাল্ট প্রকাশিত হয়।

ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘অধিভুক্ত সাত কলেজের বিষয় মনোনয়ন (১ম তালিকা) প্রকাশ করা হয়েছে। মাইগ্রেশন ও ভর্তির জন্য করণীয় এ সপ্তাহে ওয়েব সাইটে প্রকাশ করা হবে।’’

আরও পড়ুন: সাত কলেজে ভর্তির জন্য আবেদন করেছে ৯৫ হাজার ৬২২ শিক্ষার্থী

ফল প্রকাশের পর বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

আরও পড়ুন: সাত কলেজে ভর্তির সুযোগ পাবেন ২৬ হাজার শিক্ষার্থী

এর আগে, গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাশের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে পাশের হার ৫৭.৭০ শতাংশ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পাশের হার ৬৭.৯ শতাংশ।

আরও পড়ুন: সাত কলেজে বাইরের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিচ্ছে না ঢাবি

এরপর গত ৫ ডিসেম্বর থেকে সাত কলেজের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ও বিষয় পছন্দ কার্যক্রম শুরু হয়েছে। পরে ২০ ডিসেম্বর এ প্রক্রিয়া শেষ হয়।

এদিকে, বারবার মেধাতালিকা প্রকাশের তারিখ দিয়েও প্রকাশ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ বলছেন, ডিন নির্বাচন ও সম্মিলিত ইউনিটের ফল তৈরিতে সময় বেশি লাগার কারণেই মেধাতালিকা প্রকাশ করতে দেরি  হচ্ছে। পরে সবশেষ গতকাল রবিবার রাতে সাত কলেজের মেধাতালিকা প্রকাশিত হয়।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence