শেষ পর্যন্ত বাঁচানো গেল না জবি ছাত্রী উম্মে নিসাকে

১৩ জানুয়ারি ২০২২, ১১:২৩ AM
 উম্মে নিসা জীম

উম্মে নিসা জীম © ফাইল ছবি

কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী উম্মে নিসা জীম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর ৪টা ১০ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন৷ তার বাড়ি বগুড়া জেলার আদমদিঘী উপজেলায়। শিক্ষার্থীর পরিবার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জীমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগ, রক্তশূণ্যতা, পায়ের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। ২০১১ সালে শারিরীক অসুস্থতার কারণে রাজধানীর একটি হাসপাতালে প্রায় দেড় মাস কোমায় ছিলো সে। প্রায় সবসময়ই সে রোগাক্রান্ত থাকতো।

জীমের সহপাঠীরা জানান, অসুস্থ অবস্থায়ও ২য় সেমিস্টারের দুইটি কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো সে। কিন্তু অসুস্থতা বেড়ে যাওয়ায় সে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি৷

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, সে অনেকদিন ধরে অসুস্থ ছিল, ভর্তির পর থেকেই তার প্রতি আমাদের খেয়াল ছিল৷ কিন্তু সে এত তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবতে পারিনি। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করছি, আমাদের বিভাগ সবসময়ই পাশে থাকবে৷ 

এদিকে উম্মে নিসা জীমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। জানা যায়, তাদের চলমান সেমিস্টার পরীক্ষা এক সপ্তাহ পেছানো হয়েছে। সহপাঠীকে শেষ বিদায় জানাতে তার বাড়ির দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা৷

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close