কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান

১১ জানুয়ারি ২০২২, ১০:২৯ PM
কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান © টিডিসি ফটো

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্যাম্পাস লাইভ২৪-এর ক্যাম্পাস প্রতিনিধি মো. ইমরান হোসাইন।

সোমবার (১০ জানুয়ারি) কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন: ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে কবি নজরুল কলেজ

এর আগে তিনি কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন মো. ইমরান।

গত ৬ জানুয়ারি কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসাইন তার ব্যক্তিগত সমস্যা দেখিয়ে পদ থেকে অব্যহতি চান। পরে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যহতি দিয়ে পদটি শূন্য ঘোষণা করা হয়।

আরও পড়ুন: মোহসীনিয়া মাদ্রাসা যেভাবে হলো কবি নজরুল কলেজ

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের দায়িত্ব গ্রহণ করার পর ইমরান হোসাইন বলেন, সাংবাদিক সমিতির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাসাধ্য পালন করবো। কবি নজরুল কলেজের সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন। এই ধারা সবসময় অব্যাহত থাকবে।

নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামি…
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় কর্তৃপক্ষ…
  • ১০ অক্টোবর ২০২৬
বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিক…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
  • ১০ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আ…
  • ১০ অক্টোবর ২০২৬
পর্যটন দিবস উপলক্ষে ইবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডি…
  • ১০ অক্টোবর ২০২৬