সাংবাদিকতাসহ নতুন দুই বিভাগ চালু ইবিতে, ইউজিসির অনুমোদন

১১ জানুয়ারি ২০২২, ০৭:৩০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন দুই বিভাগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন (ইউজিসি)। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বিজ্ঞান অনুষদের অধীন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অনুমোদন দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট) মু. জামিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শন ও প্রতিবেদনের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী ২০২০-২০২১ শিক্ষাবর্ষ হতে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন Mass Communication & Journalism বিভাগ এবং বিজ্ঞান অনুষদের অধীন Physical Education & Sports Science বিভাগ খোলার অনুমোদন দেওয়া হলো। এছাড়া নির্ধারিত শর্তাবলি পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হলো।

এদিকে বিভাগ দুটির মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে উপ-উপাচার্য ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
দাদির মৃত্যুর খবর পেলেন পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ১০ অক্টোবর ২০২৬
তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়া ঢাবি আদেশ অ…
  • ১০ অক্টোবর ২০২৬