ববিতে জার্নালের মোড়ক উন্মোচন

১০ জানুয়ারি ২০২২, ০৯:৩৯ PM
মুজিব জন্মশতবর্ষে প্রকাশিত জার্নালের মােড়ক উন্মােচন

মুজিব জন্মশতবর্ষে প্রকাশিত জার্নালের মােড়ক উন্মােচন © সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মুজিব জন্মশতবর্ষে প্রকাশিত জার্নালের মােড়ক উন্মােচন করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি  অনুষদের জার্নালের মােড়ক উন্মােচন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, জার্নালের সহযােগী সম্পাদকবৃন্দ, প্রক্টর, প্রভােস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সবার মাস্ক পরা বাধ্যতামূলক, না মানলে মোবাইল কোর্টে শাস্তি 

এ সময় উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালী প্রকৃত স্বাধীনতার স্বাদ লাভ করেছিল। ১০ জানুয়ারি দেশের মাটিতে পা রেখে বঙ্গবন্ধু জনতার উদ্দেশ্য যে বক্তব্য রেখেছিলেন তার একটি দার্শনিক ভিত্তি ছিল। কেননা বঙ্গবন্ধুর এ বক্তব্য বাংলাদেশের ভবিষ্যতে উন্নয়ন অগ্রগতির নির্দেশনা নিহিত ছিল। বঙ্গবন্ধুর সারা জীবনের সাধনা ছিল ক্ষুধা, দারিদ্র, শোষনমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের এ মাহেন্দ্রক্ষনে ত্রিশ লাখ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রেখে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য ।

মুজিব জন্মশতবর্ষে প্রকাশিত বিভিন্ন অনুষদের জার্নাল গুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়।

আরও পড়ুন: ৫ হাজার টাকা কাবিনে বিয়ে এই দম্পতির, ফেসবুকে প্রশংসা

এদিক ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যােগে এক আলােচনা সভার আয়ােজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখােলা হলে বিকাল সাড়ে ৪টায় এ আলােচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইউম এর সভাপতিত্বে আলােচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন এবং রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। শিক্ষক সমিতির সধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence