জাতীয়সহ বাকি দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত টিকার আওতায় নেয়া হবে

১০ জানুয়ারি ২০২২, ০৪:৫৪ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কত দ্রুত টিকার আওতায় আনতে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫১ জন। এর মধ্যে ১ম ডোজ টিকা দেওয়া হয়েছে ২৩ লাখ ২৮ হাজার ৪৬৮ জনকে। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৭ লাখ ১৩ হাজার ৩০২ জন। মোট নিবন্ধন করেছেন ২৭ লাখ ৩১ হাজার ২৮৭ জন। পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৯৫ ভাগের বেশি শিক্ষার্থীর টিকাদান সম্পন্ন হয়েছে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান দ্রুত সম্পন্ন কীভাবে করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৈঠকে বসবো।

আরও পড়ুনঃ বিশ্ববিদ্যালয় বন্ধ করার যৌক্তিক কারণ নেই: শিক্ষামন্ত্রী

তিনি আরও বলেন, জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের টিকাদান শেষ করার চেষ্টা চলছে। এর মধ্যে ৩৯৭ উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে, ৩ উপজেলায় ১৭ জানুয়ারি, ৫৬ উপজেলায় ২০ জানুয়ারি, ১৫ উপজেলায় ২২ জানুয়ারি, ৩৫ উপজেলায় ২৫ জানুয়ারি এবং ১১ উপজেলায় ৩১ জানুয়ারির মধ্যে টিকাদান সম্পন্ন করতে হবে।

বুটেক্স শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বুটেক্স বন্ধের মতো পরিস্থিতি তৈরি হলে বন্ধ করে দেওয়া হবে। শিক্ষার্থীরা এখন অনলাইন ক্লাসের দাবি জানাচ্ছেন। কিছুদিন আগে তারা সশরীরে ক্লাসের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা দাবি জানাতেই পারেন। তবে সে দাবি যৌক্তিক হতে হবে। আশা করছি শিক্ষক এবং শিক্ষার্থী, সব পক্ষই যৌক্তিক আচরণ করবেন।

গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই
  • ১৩ নভেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১৭ ও ১৮ নভেম্বর
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কবরের পাশে বেলি ফুল গাছ লাগাবেন’, মৃত্যুর ২ দিন আগে ফেসবুক…
  • ১৩ নভেম্বর ২০২৬
এনভিডিয়ার প্রথম নারী সিইও হলেন কোলেট ক্রেস
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950